শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

নানিয়ারচরে গ্রামীণ মেলা অনুষ্ঠিত

৮৫

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে চিটাগং হিল ট্রাক্টস ওয়াটারশেড কো- ম্যানেজমেন্ট, এক্টিভিটি, এসআইডি-সিএইচটির গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৫ ডিসেম্বর) বন বাঁচলে থাকবে পানি এই প্রতিপাদ্য কে সামনে রেখে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি বাংলাদেশের একটি প্রকল্প আশিকা আয়োজনে দিনব্যাপী এ গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, আশিকা ডেপুটি নির্বাহী পরিচালক অ্যাডঃ কক্সি তালুকদার, প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা, পরিচালনা প্রকল্প কর্মকর্তা রবিন চন্দ্র চাকমা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক বন আজ ধ্বংসের মুখে। আমাদের প্রকৃতিক বন রক্ষা করতে হবে। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ জরুরি হয়ে উঠেছে। আমরা বুঝে বা না বুঝেই প্রতিনিয়ত প্রকৃতির ক্ষতি করছি। বন কেটে আবাস গড়ছি। জলাভূমি ভরাট, জ্বালানিশক্তির অপচয়, নদী ও বায়ু দূষণ করছি। এভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে নিজেদের ভবিষ্যৎ বিপন্ন করে তুলছি। এসব ক্ষেত্রে আমাদের খুব সতর্ক হতে হবে। প্রাকৃতিক সম্পদের অপচয় রোধে মনোযোগী হতে হবে। আমাদের সকলকে বেশি করে গাছ লাগাতে হবে। বন বাঁচাতে এবং পাহাড় ধস কমাতে আমাদের সকলকে বনভূমি রক্ষা করতে হবে। প্রকৃতির ক্ষতি না করলে সুন্দর ও বসবাসযোগ্য আগামীর বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে।

পরিশেষে তিনি আশিকার সকল কার্যক্রমকে প্রসংশা করেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা মেলা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রকল্প সুবিধাভোগীদের মাঝে সনদ প্রদান করা হয়।