শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চুড়ান্ত প্রস্তুতিমূলক সভা

৬৬

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে চুড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমুলক সভা আয়োজন করা হয়।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ আরো অনেক ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্য মন্ডিত করার জন্য সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে কারণ বিজয় সবার। তাই তাদের স্মরণে বিজয় দিবসের সকল কর্মকান্ড কে সফল করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।