শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর হচ্ছে না

১৩০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরে হচ্ছে না। আগামী ২৬ ডিসেম্বর এই ধাপের ভোটগ্রহণ হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ন কবীর খোন্দকার। ওই দিন এইচএসসি পরীক্ষা থাকার কারণে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখে পরিবর্তন আনার এ সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষার সূচি রয়েছে। ওইদিন চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন রেখেছে ইসি।

বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নজরে এলে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে কথা বলেন। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য সিইসিকে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। যার পরিপ্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি ভোট ৩ দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর পূণনির্ধারণ করা হয়েছে।