শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

থানচির আলীকদম সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১০

৪৫

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচি আলীকদম সড়কের থারচির ডিম পাহাড় পর্যটন এলাকার ২৮ কিলোমটার নামক স্থানে ঢালু পথ বেয়ে নামার সময় একটি পর্যটকবাহী পিকআপ গাড়ি খাদে পড়ে একজন পর্যটক নিহত ও অন্তত দশজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলে আবুল কালাম (২৭) নামের একজন পর্যটক নিহত হন। আহতরা হলেন, এরশাদ মিয়া (২৩), তানজীম (২৫), আশিক উল্লাহ (১৭), আরিফ (২০), আবদুল্লাহ (২০), আয়াত উল্লাহ (১৭), শাহাদাত (২৫) ও শহীদুল্লাহ (২৪)। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের সবার বাড়ি কক্সবাজারের রামু এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, মাদারীপুর থেকে একটি পিকআপ ঢাকা মেট্রো ন-১৯.৩৮৩৬ নম্বরে কক্সবাজার রামুতে আসে। এই পিকআপটি রামু থেকে ২০জন পর্যটক পেয়ে আলীকদম হয়ে থানচির উদ্দেশে রওনা হন। এসময় থানচি কাছাকাছি ডিম পাহাড় পর্যটন এলাকার ২৮ কিলোমিটার নামক ঢালু স্থানে পৌচ্ছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি আনুমানিক ২৫ ফুট নিচে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পর্যটকদের আলীকদমে নিয়ে যাবার পথে একজনের মৃত্যু হয়। এদিকে পিকআপ চালক ও হেলপারকে উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে আসেন পুলিশ ও স্থানীয়রা।

থানচি থানার উপ-পরিদর্শক এসআই মোঃ আমান জানান, থানচির ডিম পাহাড় পর্যটন এলাকার ২৮ কিলোমিটার নামক স্থানে দুর্ঘটনায় আহতসহ ২০জন পর্যটককে উদ্ধার করে আলীকদম নিয়ে যাবার পথে একজনের মারা যায়। এছাড়া আহত পিকআপ চালক ও হেলপারকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তিনি।