শিরোনাম
এমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা

খাগড়াছড়িতে কৃষকলীগের বৃক্ষরোপণ

৪৬

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়ি জেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচীর-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সোমবার (১৬ আগষ্ট) সকালে “গাছ লাগান-পরিবশে বাঁচান” স্লোগানে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১টি নারিকেল গাছের চারা রোপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু একটি ফলদ গাছ রোপন করেন। পরে বঙ্গবন্ধুসহ স্বপরিবারে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। এ সময় কৃষকদের মাঝে ফলদ, বনজ ও ভেষজ চারা বিতরণ করেন অতিথিরা। জেলা জুড়ে ৯ হাজার চারা বিতরন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
খাগড়াছড়ি জেলা কৃষকলীগ’র যুগ্ম আহবায়ক টারজান বড়ুয়া’র সভাপতিত্বে সদস্য সচিব খোকন চাকমার

সঞ্চালনায় অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, কৃষি বিষয়ক সম্পাদক শুভ মঙ্গল চাকমা, বন ও পরিবশে বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম, সদস্য আফসার উদ্দিন চৌধুরী, নুরুল্লাহ হিরো, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।