শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

রাঙ্গামাটি প্রেসক্লাবে জাতীয় শোক দিবসে রাঙ্গামাটি জেলা প্রশাসক

জীবিত বঙ্গবন্ধু যেমন শক্তিশালী,তেমনি মৃত বঙ্গবন্ধু অনেক গুণ শক্তিশালী

৪১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, জীবিত বঙ্গবন্ধু যেমন শক্তিশালী ছিলেন তেমনি মৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক গুণ শক্তিশালী। তাঁর আর্দশ যুগে যুগে দিকে দিকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিকালে রাঙ্গামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চের পূর্বে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি কোন অস্ত্র দিয়ে লড়াই করেননি। ১৯৭৫ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা করলেন,তখন ম্যাজিকের মতো বাঙালি জাতি সশস্ত্র বাহিনীর উপর যাপিয়ে পরলো। তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি আজ আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে বিধায়,বাঙ্গালি জাতি দিকে দিকে সারা বিশে^ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা কে কোথায় থাকতো বলা যায় না। তাই বঙ্গবন্ধুর স্বাধীন রাষ্ট্রকে আরো উন্নতির শিখরে নিতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। পরিশেষে, তিনি বঙ্গবন্ধুর স্বপরিবারের নিহতদের মাগফেরাত কামনা করেন এবং ঘাতকদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানান।

এসময় রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক এর সঞ্চালনায় এবং সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশক একেএম মকসুদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পাহাড়ের সময় এর সহযোগী সম্পাদক মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য সৈয়দ মাহাবুব আহম্মদ, পরিবার পরিকল্পনার সমিতির সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক মোঃ সোলায়মান, মনসুর আহমেদ, ইয়াসিন রানা সোহেল প্রমুখ।

এর আগে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং শেষে মিলাদ ও মোনাজাত করা হয়।