শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার

জাতীয় শোক দিবসে গনপূর্ত অধিদপ্তর রাঙ্গামাটি কর্তৃক ত্রাণ বিতরণ

৬২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

প্রধানমন্ত্রীর ত্রাণ উপহারের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক দেশব্যাপী দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ এর অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর, রাঙ্গামাটি কর্তৃক ত্রাণ বিতরণ করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রবিবার (১৫আগষ্ট) বিকালে এসব ত্রাণ বিতরণ করা হয়।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তর, রাঙ্গামাটি এর নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী একিউএম শাহাজালাল মজুমদার এবং অন্যান্য অতিথিদের মধ্যে উপ-বিভাগীয় প্রকৌশলী সহ সহকারী প্রকৌশলীগণ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৭ ঘটিকায় রাঙ্গামাটি সদর উপজেলাস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান তত্বাবধায়ক প্রকৌশলী একিউএম শাহাজালাল মজুমদার ও নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে গণপূর্ত অধিদপ্তর, রাঙ্গামাটি এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন আদর্শের উপর আলোচনা করেন। শোক দিবস উপলক্ষ্যে দুপুর দেড় ঘটিকায় কোরআন তেলওয়াত অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩ ঘটিকায় স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহারের অংশ এর ত্রাণ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।