শিরোনাম
দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভালপার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, সরকারের যেন উল্টো যাত্রা: দাবি নাগরিক সমাজেরচাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধার

বান্দরবানে নতুন করে আরো ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত

৪৯

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে গত ২৪ ঘন্টায় নতুন করে আরোও ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ফলে সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫.৪৮%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ১২ জন, রোয়াংছড়ি উপজেলা ৪জন,রুমা উপজেলা ৪জন, লামা উপজেলা ৪ জন, আলীকদম উপজেলা ৩ জন, ও ৬ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯শত ৬ জন।

বুধবার (৪ আগষ্ট) সকালে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ১০ হাজার ৮২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯হাজার ২শত ৫৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৯শত ৬জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪শত ৮৫ জন ও ১হাজার ৪শত ১৩ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

স্বাস্থ্য বিভাগ তথ্যনুসারে , বান্দরবানে ৭টি উপজেলায় করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে বান্দরবান সদর উপজেলা ৩০৭ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৮ জন, রোয়াংছড়ি উপজেলায় ৩৩ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৯ জন, রুমা উপজেলায় ২৯জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ১জন, থানচি উপজেলা ৮ জন করোনা আক্রানের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৬জন, লামা উপজেলা ৩৫ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৭ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৪৮ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২ জন

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ৩০ হাজার জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।