শিরোনাম
দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভালপার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, সরকারের যেন উল্টো যাত্রা: দাবি নাগরিক সমাজেরচাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধার

কাপ্তাইয়ে সিনোফার্মার টিকা নিতে দীর্ঘ লাইন

৫১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২য় পর্যায়ে সিনোফার্মের টিকা নিতে উপজেলা সদর হাসপাতালে উপচে পড়ে ভীড় লক্ষ্য করা গেছে। রবিবার সকালে উপজেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় সিনোফার্মের টিকা নিতে হাসপাতাল অফিসের সামনে দীর্ঘ লাইন ধরে মহিলা পুরুষ অপেক্ষা করছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, আজকে একটু ভীড় বেশী। তিনি বলেন, গত ১৪ জুলাই সিনোফার্মের টিকা প্রদান কার্যক্রম শুরু হয় উপজেলা সদর হাসপাতালে। ঐ দিন ৫৪ জন কে টিকা প্রদান করা হয়। রোববার সকাল ৯টা হতে দুপুর ১ টা পর্যন্ত সর্বমোট ১৭ শ ৫০ জন সিনোফার্মার টিকা গ্রহণ করছে। এছাড়া প্রথম পর্যায়ে এস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করে প্রায় ৫ হাজার ৫শত জন।

এদিকে রবিবার করোনা প্রতিরোধ কমিটির এক সভা নির্বাহী অফিসার মুুনতাসির জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি উপস্থিত ছিলেন। সভায় আগামী ৭ আগস্ট হতে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।