শিরোনাম
দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভালপার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, সরকারের যেন উল্টো যাত্রা: দাবি নাগরিক সমাজেরচাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধার

কাপ্তাইয়ে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

৬১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মোঃ জহিরুল (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) দিনগত রাত আড়াই টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মোঃ জহিরুল রাঙ্গুনিয়া উপজেলার বনগ্রাম এলাকার মোঃ মোজাম্মেল হোসেন ছেলে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে জ্বর, শ্বাসকষ্ট এবং কাশি উপসর্গ নিয়ে মো. জহিরুলকে তার আত্মীয়-স্বজন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই রাতে তার অক্সিজেন লেভেল কমে যাওয়ায় রাত আড়াইটার দিকে তিনি মৃত্যু বরণ করে।