শিরোনাম
দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভালপার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, সরকারের যেন উল্টো যাত্রা: দাবি নাগরিক সমাজেরচাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধার

বান্দরবানের রুমায় ভাল্লুকের আক্রমণে আহত ১

৫৮

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
বান্দরবানের রুমা উপজেলার নিজ জুমে কাজ করতে গিয়ে ভালুকের আক্রমণে প্রুসাউ মারমা (৪৭) গুরুতর আহত হন। তিনি নিয়ংক্ষ্যং পাড়ার গ্রামে মংদাক মারমা এর ছেলে। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল পাড়া এলাকার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

স্থানীয়রা জানান, সকালে নিজ জুমে ছেলের সাথে কাজ করতে যায় প্রুসাউ মারমা। পরে জুম হতে ঝিড়িতে কলা কাটতে গেলে ভালুকের সামনে পড়ে যায় এতে ভাল্লুকের আক্রমণের শিকার হন তিনি। পরে ছেলের চিৎকার করতে থাকলে চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।