শিরোনাম
দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভালপার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, সরকারের যেন উল্টো যাত্রা: দাবি নাগরিক সমাজেরচাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধার

লকডাউন না মানায় মাটিরাঙ্গায় ২৪ জনকে জরিমানা

৯০

॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চলমান লকডাউনে বিধিনিষেধ না মানার দায়ে ২৪টি মামলায় ২০হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটিরাঙ্গা পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় চলমন লকডাউন না মানা, মাস্ক না পরা সহ বিভিন্ন অপরাধের দায়ে এসব জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ এবং খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ আদালত পরিচালনা করেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ মাস্ক পরিধান বাধ্যতামুলক জনসাধারণকে বিধিনিষেধ মানাতে ও সরকারি নির্দেশনা প্রতিপালনে মাঠে তৎপর রয়েছে ভ্রাম্যমান আদালত। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।