শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

বান্দরবানে স্থাপন করা হলো করোনা জিন এক্সপার্ট মেশিন

৫৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

করোনা রোগীর চিকৎসা সুবিধার্থে বান্দরবান হাসপাতালে বসানো হয়েছে করোনা পরিক্ষক জিন এক্সপার্ট মেশিন। বৃহস্পতিবার (২৯জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি এ কার্যক্রমের উদ্বোধনও করেন।

এইসময় বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু মারমা জানান, এই জিন এক্সপার্ট মেশিন মাধ্যমে দ্রুত করোনা পরিক্ষা করা যাবে। এর আগে করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে কক্সবাজার ও চট্টগ্রামে ল্যাবে পাঠাতে হয়। সেই সাপেক্ষে বিভিন্ন উপজেলায় এই মেশিনটি বসানো উদ্যেগ নেওয়া হয়েছে। তবে বান্দরবান সদর হাসপাতাল পাশাপশি লামা স্বাস্থ্য কমপ্লেক্স ও এই মেশিন্টি স্থাপন করা হয়েছে।

তিনি আরো জানান, জেলা সর্বস্তর সাধারণ মানুষকে কোন ভোগান্তিতে পোহাতে না হয় সেই ব্যাপারে আমরা এই উদ্যেগ নিয়েছি। তবে এন্টিজেন পরীক্ষার মাধ্যমেও করোনা রোগী শনাক্তে কাজ চলছে। খুব শিগগিরিই সদর হাসপাতালে একটি পিসিআর ল্যাব বসানো হবে বলে জানান এই কর্মকর্তা।

এসময় জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডাঃ অংশৈ প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি অমল কান্তি দাশ সহ প্রিন্ট মিডিয়া গণমান্যবর্গ উপস্থিত ছিলেন।

এইদিকে জিন এক্সপাট মেশিন মাধ্যমে প্রতিদিন ৮ জন করে করোনা পরীক্ষা করানো যাবে এই মেশিন দিয়ে। ফলে সাধারণ মানুষে ভোগান্তি কম হবে বলে জানা যায়।