শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

ভবঘুরেদের রাতের আহার করালেন কাপ্তাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ

১০২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এবং প্রতিবন্ধী ও পথহারা অসহায় মানুষের মূখে এক বেলা খাবার দিলেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ। রবিবার (২৫জুলাই) রাতে ২৫জন মানসিক ভারসাম্যহীন পুরুষ ও মহিলাদের মাঝে এ খাদ্য বিতরণ করেন মোঃ শাহিনুর রহমান।

দেখা যায়, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন, বাস স্ট্যান্ড, নতুন বাজার, জেটিঘাট, পিডিবি’র প্রবেশমুখ এলাকা ও যাত্রী ছাউনির নীচে অসংখ্য মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এবং প্রতিবন্ধী ব্যক্তি যত্রতত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারা সংখ্যায় প্রায় ২০-২৫ জনের মধ্যে। এছাড়াও মাঝে মধ্যে কিছু মানসিক ও ভারসাম্যহীন ব্যক্তি আসেন। খিদার যন্ত্রণায় রাস্তার আশে পাশে ময়লা-আবর্জনা খেতে দেখা যায়। কোন পথচারীর মন চাইলে মাঝে মধ্যে খাবার দেয়। এদিকে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহিনুর রহমান এ মানসিক ভারসাম্য ও ভবঘুরেদের জন্য তার পরিবারের পক্ষ হতে এক বেলা খাবার খাওয়ান। খাওয়ার মধ্যে ছিল ভাত, মাংস, ডাল এবং পানির বোতল। তাঁর এ কাজে সহযোগিতা করেন ফাঁড়ির উপ-পরিদর্শক পীযুষ কান্তি দাস, এটিএসআই মোঃ খায়রুল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্যরা।

পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান (ফাঁড়ি ইনচার্জ) দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সর্বস্তরের লোকদের আহবান করেন। এবং নিজ নিজ আয়ের কিছু অর্থ এদের পিছনে খরচ করে মানবতার সেবায় এগিয়ে আসার আহহ্বান জানান।

উল্লেখ্য, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন কাপ্তাইয়ের বিভিন্ন জায়গায় মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরদের মধ্যে সম্প্রতি খাবার বিতরণ করেন।