শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

বান্দরবানের থানচিতে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত

১৫৬

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥

বান্দরবানে থানচিতে সারাদেশে ন্যায়ের মতো কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনে বাস্ততবায়নে উপজেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট এর ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। রবিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা সদর বাজারে সাপ্তাহিক হাট বাজার এই দিনের বিভিন্ন জায়গা ঘুরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট আতাউল গনি ওসমানী নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টিম টহলে মধ্যে দিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপরতা চালাচ্ছেন।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মানাতে অলিতে গলিতে অভিযান করে মাস্ক বিতরণে মাধ্যমে সচেতনামূলক ও স্বাস্থ্যবিধি মানাসহ সর্তক করা হয়েছে। লকডাউন পালনে প্রতিদিন থানচি উপজেলা প্রবেশমুখী জিরো পয়েন্ট, উপজেলা পরিষদের ত্রি-রাস্তা মোড়সহ সড়কে বিভিন্ন জায়গাতে চেকপোস্ট বসিয়ে কড়া নজরদারী রেখেছেন পুলিশ। জরুরী সেবায় ছাড়া অযথা বের হওয়ার মানুষকে ফের ফিরিয়ে দেয়া হয়েছে। এবং গত শনিবার বলিপাড়া ইউনিয়নের সাপ্তাহিক হাট বাজারে অনিল দাশ চা দোকান ও শাহ আলম দোকান এর মাস্ক পরিধান বিহীন দুই জনকে ৫শত টাকা করে ১হাজার টাকা জড়িমানা করা হচ্ছে বলে জানা যায়।

এদিকে থানচি টু বান্দরবান সড়কে লাইনম্যান মংসিংনু মারমা জানান, সারাদেশের ন্যায় সীমিত পরিসরে লকডাউন কারনে দুরপাল্লা বাস গণপরিবহন থানচি থেকে বান্দরবান যানচলাচলে বন্ধ রয়েছে।

এবিষয়ে উপজেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট আতাউল গনি ওসমানী জানান, লকডাউন বাস্তবায়নে থানচি উপজেলা জুড়ে মাঠপর্যায়ে ভ্রাম্যমান আদালত কাজ করে যাচ্ছে। করোনা সংক্রামণ ঠেকাতে সরকারি নির্দেশনুযায়ী উপজেলায় বিভিন্ন পয়েন্ট অবস্থান করা হচ্ছে। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি ও আইন অমান্যকারীদের জড়িমানাসহ শাস্তি প্রদান করা হচ্ছে। ভ্রাম্যমান আদালত কার্যকর করতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, জনগন ও বিজিবি সদস্যরাও সহযোগীতা করেছেন বলে জানান তিনি।