শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

নিজের বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

৭০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে নিজের বন্দুকের গুলিতে কাইয়ুম সরকার (৩৪) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরের রাঙ্গামাটি সুখীনীলগঞ্জের নিউ পুলিশ লাইনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদ্াছছের হোসেন।

তিনি জানান, রাঙ্গামাটি শহরের সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকে বিকেল শিফটে ডিউটি করার জন্য পুলিশ সদস্য কাইয়ুম অস্ত্র নিয়ে ব্যারাক থেকে বের হয়ে রাস্তায় এই ঘটনা ঘটায়।

তিনি আরো জানান, পারাবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে এবং তার স্ত্রীর সাথেও ছাড়াছাড়ি হয়েছে বলেও জানা গেছে। নিহত কাইয়ুম সরকারের বিরুদ্ধে একাটি যৌতুকের মামলা ও একটি বিভাগীয় মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাইয়ুম সরকার জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল পদে সংযুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।