শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র পরিসরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

৪২

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে ক্ষুদ্র পরিসরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয় ময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ।

বিশেষ অতিথি জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়ে মার্মা, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা এ জেড এম সেলিম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দু সাত্তার, যুবলীগের সাধারণ সম্পাদক আলি হোসেন এম ইউপি, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত জনসংখ্যা দিবসে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস ও শিশু মৃত্যুহার হ্রাসে বিশেষ অবদান স্বরুপ নাইক্ষ্যংছড়ি সদর শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান নুরুল আবছার ইমনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । এছাড়াও উপজেলার ৫টি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সেবার মান নিশ্চিতকরণ ও স্বাস্থ্য সু-রায় অবদানের জন্য বিবি মরিয়ম ঘুমধুম ১ ওয়ার্ড,এস এস সালাহ উদ্দিন, সদর ইউনিয়ন, রুবি চাকমা সদর ক্লিনিক,ছুরুত আলম, দোছড়ি ইউপি ও রিশু চৌধুরীকে পুরষ্কৃত করা হয়।