শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

ভারত সীমান্তবর্তী এলাকায় প্রধানমন্ত্রীর উপহার পেল ৫ শত পরিবার

৫১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

ভারত সীমান্তবর্তী বরকলের বড় হরিণা ইউনিয়নে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে(২০২০-২০২১ অর্থ বছর)অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ জুলাই) সকালে বড় হরিণা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শ্রীনগর বাজার এলাকায় প্রধানমন্ত্রীর উপহার ৫ শ পরিবারের মাঝে ৫শ টাকা করে ২লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এসব টাকা বিতরণ করেন বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা।

এসময় বড় হরিণা ইউনিয়নে ১নং ওয়ার্ডের মেম্বার রিমেন চাকমা, ২নং ওয়ার্ডের মেম্বার রুপন চাকমা, ৩নং ওয়ার্ডের মেম্বার কল্লোল চাকমা,৪নং ওয়ার্ডের মেম্বার শুভরাজ চাকমা ও ৭নং ওয়ার্ডের মেম্বার কিরণ জ্যোতি চাকমা, রাজনগর জোনের ঢেবাছড়ি ৩৭ বিজিবির নায়েব সুবেদার মোঃ ফরহাদ সহ বড় হরিণা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।