শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

মহালছড়িতে ডোবার পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যু

৪৫০

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ডোবার পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মৃত দুই ভাইবোন পরাণ গুলো চাকমা (৮) ও চম্পক চাকমা (৬) মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামের সুপায়ন চাকমার সন্তান। শনিবার (১০ জুলাই) দুপুরে জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা য়ায়।

স্থানীয়দের সূত্রে আরো জানা যায়,একই গ্রামে পাশাপাশি বাড়ি দাদুর বাড়িতে দুই ভাইবোন একসাথে বেড়াতে গিয়ে ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয় একজন দুই ভাইবোনকে ডোবার ভাসতে দেখে লোকজনকে খবর দিয়ে দুই ভাইবোনকে উদ্ধার করার পর হাসপাতালে নেয়ার পথে দুই জনের মৃত্যু হয়।

এ বিষয়ে মাইসছড়ি ইউপি চেযারম্যান সাজাই মারমা ডোবার পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ জানান, ঘটনাটি শুনেছি তবে ঘটনাস্থল থানা থেকে অনেক দুরে হওয়ায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। সেখান থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।