শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নতুন করে ২ জনের করোনা শনাক্ত

৫১

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবান জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২শত ৩০জন।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, জেলায় সাবধানতা না থাকার কারণে আক্রান্ত বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মানা নিয়ে তোয়াক্কা করে না। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৮ হাজার ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৭হাজার ৩শত ৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ২শত ৩০জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১শত ৩৪ জন ও ১হাজার ৯১ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

স্বাস্থ্য বিভাগ জানান, বান্দরবান ৭টি উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে সদর উপজেলা ৭২ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৮ জন, লামা উপজেলা ২৮ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৬ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ২৪ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ জন, ও আলীকদম উপজেলায় ৫জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২জন।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।