শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

রোয়াংছড়িতে সৎ মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা আটক

৯৪

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আপুইমং মারমা (৬৫)কে আটক করেছে পুলিশ। বুধবার (৭জুলাই) বিকালের পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে উপজেলার ওয়াগয় পাড়া থেকে আটক করে বলে থানা সুত্র জানিয়েছে।

স্থানীয় সুত্রগুলো জানায়, ধর্ষক ধর্ষিতার সৎ বাবা ছিল। তারা সবাই ওয়াগয় পাড়ার খামার বাড়িতে বসবাস করতেন। ধর্ষিতা থোয়াইঅংগ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষাও দিয়েছে। করোনাকালীন স্কুল বন্ধ থাকায় বাড়িতে কৃষিকাজে জড়িত হয়। ধর্ষক সৎ বাবা তার দুই ভাইকে কৌশলে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার মাকে চিকিৎসার জন্য বড় বোনের বাড়িতে পাঠিয়ে দেয়। দীর্ঘ সময় ঘরে কেউ না থাকায় কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে আসছিল। এভাবে গত ২ জুলাই শুক্রবার ধর্ষিতা এক কন্যা শিশুর জন্ম দেয়। গ্রামবাসীদের মধ্যে জানাজানি হলে বিষয়টি পরিস্কার হয়। পরে স্থানীয়রা থানায় জানালে বুধবার বিকালে ধর্ষক ঐ পিতাকে আটক করে।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদ কবির বলেন, আটকের পর বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে পড়লে পুলিশের প্রহরায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার আসামীকে আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।