শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করোনায় নারীর মৃত্যু

৩৮

॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয় বলে উপজেরা প্রশাসন ও পারিবারিক সুত্র জানিয়েছে।

নিহতের ছেলে মোঃ জয়নাল আবেদীন জানান, গত শনিবার (৩ জুলাই) তার মা জামিনা খাতুন (৮০) এর দেহে করোনা শনাক্ত হয়। পরে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে সকালের দিকে তাকে মাটিরাঙ্গার নিজ বাড়িতে নিয়ে আসা হলে ওইদিন পরে সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুনপাড়াস্থ কবরস্থানে তার লাশ দাফন করা বলে জানিয়েছেন কাউন্সিলর মোহাম্মদ আলী।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মিজ ফারজানা আক্তার ববি বলেন, করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যাওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার আওতায় আনা হবে বলেও জানান ইউএনও।