শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

মহালছড়িতে কর্মহীন ও দুস্থ ৩ শতাধিক পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা  

৩৯

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধি নিষেধে ঘরবন্দী কর্মহীন ৩ শত ৫০ পরিবারের পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা।

বুধবার (৭ জুলাই) সকালে মহালছড়ি টাউন হলে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি কল্যাণমিত্র বড়ূয়া, জেলা পরিষদ সদস্য জুয়েল ত্রিপুরা, সদস্য মংক্যচিং চৌধুরী, সদস্য এড.আশুতোষ চাকমা, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ জেলায়ও অসহায় কোন মানুষ যেন না খেয়ে থাকতে না হয় সে লক্ষ্যে দলীয় নেতা কর্মীরা মাঠ পর্যায়ে করছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান ।