শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

বান্দরবানে আরো ১৬ জন করোনা শনাক্ত

৪৪

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

গেল ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ জন । আক্রান্তদের মধ্যে সদর

উপজেলা ৮ জন, আলীকদম উপজেলা ৩ জন, লামা উপজেলা ৪ জন ও ৩জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১শত ৬০ জন।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, তবে এই পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ৮শত ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৭হাজার ১শত ৪৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ১শত ৬০জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮২ জন ও ১হাজার ৭১ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, বান্দরবান ৭টি উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে সদর উপজেলা ৪৭ জন করোনা আক্রান্ত মধ্যে হাসপাতালে ভর্তি আছে ১৬জন, লামা উপজেলা ১২ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে ৫ জন, ও আলীকদম উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে ১ জন।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।