শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২

৩৭

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩শ ১০ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।

সোমবার (৫ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলো— মোঃ ফেরদৌস (২৬) ও মোঃ আজিজুল হক আরজু (২২)। তারা দুইজনই উপজেলার জারুলিয়াছড়ি এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বিজিবি ১১ একটি টিম অভিযান চালায়। সেই অভিযানে জারুলিয়াছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার আজিজুল হক আরজুর কাছ থেকে ১৬০পিস এবং ফেরদৌসের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লে. কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন, উদ্ধারকৃত ইয়াবা সর্বমোট ৩১০ পিচ। যার বাজারমূল্য প্রায় ৯৩ হজার টাকা। জব্দ ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ পাচার ও ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন অবৈধ পণ্যসামগ্রী এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।