শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

দীঘিনালায় কঠোর লকডউন পালনে প্রশাসন সাথে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি

৫৭

॥ সোহেল রানা,দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী যৌথভাবে কাজ করছে।

শনিবার (৩ জুলাই) সকালে উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকায় যৌর্থ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মোঃ রেজাওয়ানুজ্জামান খাঁন পিএসসি, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল ইমরান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম পেয়ার আহম্মদ, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আল রাজু প্রমূখ।

এসময় সবাই বোয়ালখালী নতুন বাজার, লারমা স্কোয়ার প্রদক্ষিণ করে স্বাস্থ্য বিধি মেনে চলার এবং প্রয়াজন ছাড়া ঘরের বাহিরে বের হওয়ার আহ্বান জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, করোনা বিধিনিষেধ অমান্য করায় লকডাউনের প্রথম দিনে ৯টি মামলা এবং দ্বিতীয় দিনে ৯টি সহ মোট ১৮টি মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে। এসময় তিনি আরো বলেন, জনগণকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মো. রেজাওয়ানুজ্জামান খাঁন, পিএসসি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ জনগনকে সচেতন হতে হবে, এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে বিধি নিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।