শিরোনাম
রাঙ্গামাটির বরকলে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে ফ্যামিলি কার্ড পেলো ৪৫৬ পরিবারঅপরাধমূলক কর্মকান্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানান: কর্নেল মোঃ আহসানপার্বত্যের বিজু,সাংগ্রাই,বিষু,বৈসু,চাংক্রান ও চাংলান উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিবচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাঁধে বিজিবি’র নতুন ব্যাগপরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানে কাপ্তাই জোনের সেনা সদস্যদেরদেশীয় মদ ভেবে আগাছা নিধনের বিষপানে রাজস্থলীতে যুবকের মৃত্যুরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বৃক্ষ রোপণ অভিযান ও বজ্য ব্যবস্থাপনা সভাচট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘উত্তম কৃষি চর্চা’ নীতিমালায় আমের প্রদর্শনী

দীঘিনালায় প্রশাসনের সাথে রোভার স্কাউট

৪১

॥ সোহেল রানা,দীঘিনালা ॥

করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে দীঘিনালা উপজেলা প্রশাসন। দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি যৌর্থভাবে কাজ করছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

শনিবার (৩জুলাই) সকালে দীঘিনালার বোয়ালখালী সাপ্তাহিক হাটে আসা জনসাধারণকে মাইকিং এর মাধ্যে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ জানান রোভার স্কাউট সদস্যরা।

এদিকে উপজেলা সদর, কলেজ গেইট ও লারমা স্কয়ার এলাকায় স্বাস্থ্য সুরক্ষা এবং কোভিড-১৯ বিষয়ক ব্যপক সচেতনতামূলক প্রচার প্রচারণা চালায় প্রশাসন ও রোভার সদস্যরা।

খাগড়াছড়ি জেলা রোভারের সাবেক সিনিয়র রোভার মেট ও জেলা রোভারের মিডিয়া টীমের অন্যতম সদস্য মোঃ সোহানুর রহমানের নেতৃত্বে কার্যক্রমে অংশ নেয় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের ১০ জন রোভার সদস্য।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা রোভার স্কাউট লিডার ও মিডিয়া টীমের সমন্বয়ক মোঃ দিদারুল আলম (রাফি) জানান, ‘খাগড়াছড়ি জেলা সদর সহ প্রতিটি উপজেলায় রোভার স্কাউট সদস্যরা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করছে। পাশাপাশি সচেতনতার বার্তা ব্যপক প্রচারের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’