শিরোনাম
কাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোক

বান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

১

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ ও দেশের সমবায় সেক্টরে একমাত্র “ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত” সমবায় সমিতি বান্দরবানের লামার “মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির প্রায় ৪ হাজার নারী ও পুরুষ সদস্য অংশ নেয়। মৌচাকের প্রতিষ্ঠাতা সিইও এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়য়ের সাবেক সচিব ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হুমায়ুন খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএলএল সভাপতি ও কালব্ বাংলাদেশের প্রাক্তন ভাইস চেয়ারম্যান এমদাদ হোসেন মালেক, কালব্ প্রাক্তন ডিরেক্টর আশিষ কুমার দাশ, মোঃ আবদুস ছাত্তার ভূঁইয়া, নুর মোহাম্মদ, মোঃ শফিউল আলম, কালব্ জেলা ব্যবস্থাপক সমিরন কান্তি দাশ। এছাড়া মৌচাকের ব্যবস্থাপনা পরিষদ, মৌচাক কর্মকর্তা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় উপস্থিতিদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য, বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন মৌচাকের সেক্রেটারী হাবিবুর রহমান।

মৌচাক সূত্রে জানা যায়, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৯৯২ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৭ হাজার (সাধারণ ও শিশু সদস্য) নিয়ে। সমবায় সমিতি’র উজ্জ্বল আরেক দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানের বর্তমান মূলধন প্রায় ৭৪ কোটি টাকা।

সভায় মৌচাক এগ্রো সার্ভিস, মৌচাক পরিবহন ব্যবসায় বিনিয়োগ সহ আরো একাধিক বিষয় অধিক গুরুত্ব পায়। সকল সদস্যদের মাঝে র‌্যাফেল ড্র এর মাধ্যমে ১৫৫ জন ভাগ্যবান বিজয়ী পুরষ্কার জিতে নেন এবং নিয়মিত সাধারণ ও শিশু সদস্যদের ১০ জনকে পুরষ্কার দেওয়া হয়।

ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন-২০২৬ নির্বাচিত হয় হাবিবুর রহমান চেয়ারম্যান, সুলতান মাহমুদ ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ নুরুজ্জামান সেক্রেটারি, ডিরেক্টর গোলাম সরোয়ার, আব্দুর রহিম ও এডভোকেট মুহাম্মদ ইব্রাহিম।