শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

থানচিতে চান্দের গাড়ি পাহাড়ে খাদে পড়ে আহত ৪

১১৪

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

থানচি আলিকদম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চান্দের গাড়ি গভীর পাহাড়ে খাদে পড়ে আহত ৪ হয়েছে । আহতরা হলেন , গাড়ি চালক মোহাম্মদ তারেক রহমান (২৫), সৈয়দ আকবর (৩২), ওবাইদুল হক (২৫), মোঃ রফিকুল ইসলাম (২৭), আহতরা সকলে কক্সবাজার জেলা ইদগাও থানা চান্দের ঘোনা গ্রামে বাসিন্দা।

রবিবার (৬ই জুন) বিকাল সাড়ে ৫টায় থানচি আরকিদম সড়কে ৩১ কিলোমিটার এর থানচি হেডম্যান পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনাস্থান থেকে স্থানীয় জনতা ও থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী , থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমাসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপেক্স ভর্তি করা হয় । আহতদের মধ্যে গাড়ি চালক মোহাম্মদ তারেক রহমান গুরুতর আহত অবস্থা থানচি স্বাস্থ্য কমপেক্স হতে বান্দরবান হাসপাতালে রেফার করা প্রক্রিয়া রয়েছে।

আহত সৈয়দ আকবর ৩২ জানান, ঈদগাঁও হতে থানচি লিক্রি সড়কে কয়েকটি পানির ড্রাম নিয়ে আসছিলেন। বিকাল সাড়ে ৫ টা দিকে থানচি হেডম্যান পাড়া ৩১ কিলোমিটার স্থানে পৌঁছলে গাড়ির নিয়ন্ত্রণ হাড়িয়ে প্রায় ৪ মিটার পাহাড়ে খাদে নিচে পড়ে যায়। তিনি আরও জানান আমরা সকলে থানচি লিক্রি সড়কে ১৬ ইসিবি অধীনে সড়কে উন্নয়ন কাজে শ্রমিক কাজ করি।

থানচি স্বাস্থ্য কমপেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, গাড়িতে মোট ৬জন ছিল ৪জন আহত হয়ে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩জন সুস্থ অবস্থা রয়েছে। গাড়ি চালক গুরুত্বর আহত তাকে অন্যত্র চিকিৎসা করতে হবে।