॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন ৬নং ওয়ার্ড শিল্পএলাকা কমিউনিটি ক্লিনিকের চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৬অক্টোবর) সকাল ৯টা ৪০মিনিটে ক্লিনিক খুলতে গিয়ে তালা ভাঙ্গা দেখেন উক্ত কমিউনিটি ক্লিনিক এর সি এইচ সি পি।
সি এইচ সি পি খোদেজা আকতার জানান, ক্লিনিক খুলতে গিয়ে দেখা যায় তালা ভাঙা, ভিতরে প্রবেশ করে দেখি রোগিদের দেয়া ৫টাকা করে নেয়া দানবাক্স হতে রক্ষিত টাকা এবং কিছু সরকারি ঔষধ নিয়ে গেছে। প্রায় তিনটি তালা ভেঙে ফেলেছে। বিষয় টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও, ও এলাকার ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়েছে। এবং থানায় অভিযোগ করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির এস আই মামুন ঘটনা শুনে ঘটনাস্থলে যায়।এবং তিনি দেখেন কমিউনিটি ক্লিনিক এর তালা ভেঙে দানবাক্স রক্ষিত কিছু টাকা ও সরকারি ঔষধ নিয়ে গেছে বলে জানতে পাড়ি। এ ব্যাপারে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। এলাকার সচেতন মহল জানান, কাপ্তাই উপজেলাসহ শিল্প এলাকা, সুইডিশ এলাকা,জাকির হোসেন স্ মিল, নতুন বাজার, জেটিঘাট বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে।