শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হলেন আশীষ কুমার বড়ুয়া

১৪৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে আশীষ কুমার বড়ুয়া। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে প্রেষণে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হলো। তিনি বোর্ড এর সদস্য প্রশাসন (যুগ্মসচিব) সহ ইতিমধ্যেই আরো একবার ভারপ্রাপ্ত ভাইস চেয়াম্যানের দায়িত্ব পালন করেছিলেন। ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম নিজামী অবসর গ্রহন করলে তাঁর স্থলাভিষিক্ত করা হয় আশীষ কুমার বড়ুয়াকে।

এদিকে, বোর্ড সুত্র জানায়, রবিবার বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ অধিশাখা এর স্মারক নং- ০৫.০০.০০০০.১৩২.১৯.০০২.২০-৩৭৭ তারিখ- ৩০ মে-২০২১ প্রজ্ঞাপনমুলে আশীষ কুমার বড়ুয়া (৭৫৭৬) সদস্য (যুগ্মসচিব)কে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস-চেয়ারম্যান হিসেবে তাঁকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ প্রদান করা হয়। রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ও জারিকৃত এ আদেশ অবিলম্বে জনস্বার্থে কার্যকর হবে বলে উল্লেখ করেন। সুত্র আরো জানায়, আশীষ কুমার বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-প্রশাসন (যুগ্মসচিব), পদেও বিগত দিনে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগের বিষয়টি আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব) নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার ৩১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের কপি হাতে পেয়েছি। তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।