শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদম নয়াপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেল অসহায় দুঃস্থ পরিবার

৭৯

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নে পবিত্র ইদুল- ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী’র ঈদ-উল – ফিতরে উপহার পেলেন ২ হাজার ৫০ টি অসহায় ও দু:স্থ পরিবার।

সোমবার (১০মে) সকালে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত নগদ অর্থ ২ হাজর ৫০ টি পরিবারের হাতে তুলে দেন নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্য মার্মা সভাপত্বিতে উপস্হিত ছিলেন মংব্রাচিং মার্মা সভাপতি, বাংলাদেশ আঃলীগ, আলীকদম উপজেলা শাখা,নয়াপাড়া ইউনিয়নে ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন আলীকদম উপজেলা তথ্য আপা সেবা কর্মকর্তা মোছাম্মৎ রুমানা ইসলাম রুমু।

এসময় ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা বলেন,আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের সর্বমোট ২ হাজার ৫০ টি অসহায় দু:স্থ পরিবারকে ওয়ার্ড অনুযায়ী বিভাজন করে ১ থেকে ৯ টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। সংশিষ্ট ওয়ার্ড মেম্বারের তালিকার মাধ্যমে বিভাজন করে প্রত্যক জনকে নগত ৪৫০ টাকা হারে সবর্মোট ৯ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা বিতরণ করা হচ্ছে। তিনি নগত অর্থ বিতরণের সময় নয়াপাড়া ইউনিয়নের সবাইকে অগ্রিম ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

সভাপতি মংব্রাচিং মার্মা বলেন , করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী’র ঈদ উল ফিতর এর উপহার জনগণের কাছে পৌঁছে দিতে পেরে সুফল ভোগীরা আনন্দ পেয়েছে। তিনি জনগণের উদ্দেশ্য করে আরো বলেন বর্তমান সরকারে স্বাস্হ্য বিধি নিয়ম নীতি মেনে চলবেন, নিয়মিত সাবান বা হ্যান্ড-স্যানিটাইজার ব্যবহার করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাওয়ার অনুরোধ করেন সকলকে।
এসময়ে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল হামিদ,জাহাঙ্গীর আলম বাদশা মেম্বার,নয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানসহ প্রমূখ।