শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

গুইমারায় ৪৫০ গ্রাম গাঁজা সহ দুজন আটক

৭২

॥ গুইমারা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারায় উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা সহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী।

রবিবার (৯ মে) সকালে হাফছড়ির আকবরের দোকান থেকে তাদেরকে আটক করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে। আটকরা হলো উক্যজাই মারমা (২২)রামগড় উপজেলার কালাপানি তবলা পাড়া এলাকার অংথোয়াউ মারমার ছেলে এবং মংক্যাচিং মগ (২৩)রামগড় চৌধুরী পাড়া এলাকার রেম্রা মগের ছেলে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী সূত্র আরোও জানা গেছে,সকাল ১১টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ির আকবরের দোকান এলাকায় গাঁজা বিক্রির জন্য দুজন লোক অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জাহিদুন্নবী চৌধুরীর নেতৃতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম গাজাসহ উক্যজাই মারমা ও মংক্যাচিং মগকে আটক করে।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন আটক কৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গুইমারা থানায় মামলা হয়েছে।