শিরোনাম
দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভালপার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, সরকারের যেন উল্টো যাত্রা: দাবি নাগরিক সমাজেরচাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধার

দীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা

১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য অঞ্চলে শান্তি শৃংখলা, শিক্ষা, চিকিৎসা সেবায় ও আত্মসামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নে দুর্গম মধ্য বানছড়া এলাকার স্থানীয় জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দীঘিনালা ইউনিয়নের মধ্য বানছড়া প্রাথমিক বিদ্যালয় ৪ই বেংগলের দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আল আমিন পিএসসির নির্দেশনায় দিনব্যাপি চিকিৎসা সহায়তা ক্যাম্পে ৩শতাধিক স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মু: শায়খউদ্দিন ক্যাপ্টেন সাকলাইন।

এসময় নারী, শিশু, বয়স্ক ২শতাধিক রোগীর নানান রোগের চিকিৎসা সেবা প্রদান করেছে এবং বিনামূল্যে ঔষধ বিতরণও করছে সেনাবাহিনী মেডিকেল টিম।

জোন থেকে সদ্য প্রথমিক চিকিৎসার উপর প্রশিক্ষন প্রাপ্ত সুস্মিতা আক্তার ও শাহিনুর বেগম সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে রোগীদের জ্বর ও পেশার মাপছেন এবং রোগীদের সাথে কুশল বিনিময় করছেন। এমময় সুষ্মিতা আক্তার বলেন, আমি দীঘিনালা জোনের পক্ষ থেকে প্রথমিক চিকিৎসা উপর প্রশিক্ষন নিয়েছি, আমি এখন মানুষের সেবায় কাজ করছি এতে আমি অনেক গর্বিত।

মধ্য বানছড়া এলাকার বাসিন্দা স্নেহ রঞ্জন চাকমা (৬০) বলেন, ‘দূর্গম এলাকার আমরা বেশিভাগ মানুষ অসহায় ও দরিদ্র। অভাবের কারণে নিয়োমিত চিকিৎসাও নিতে পারে না। তাছাড়া এ এলাকায় চিকিৎসা সেবা পাওয়াটা কষ্ট সাধ্যে, আমাদের দূর্গম এলাকায় সেনাবাহিনীর ডাক্তার এসে চিকিৎসা সেবা ও বিনামূল্য ঔষধ দিয়ছে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।