॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সদস্য পরিচয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৩নম্বর রাইখালী ইউনিয়নে চাঁদা আদায়ের সময় চন্দ্রঘোনা থানা পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক। আটক যুবক বেশ ক’মাস ধরে স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল বলে পুলিশ জানিয়েছে। অবশেষে মঙ্গলবার (১০নভেম্বর) সকালে পুলিশের হাতে আটক হয়।
থানা সুত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) উপজেলার রাইখালী বাজারে মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে দীর্ঘ চার মাস ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা করে চাঁদা আদায় করে অসছিল। পরে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিষয়টি পুলিশ কে জানালে পরে চাঁদা নিতে এসে মোহাম্মদ সাইদুর রহমান (৩০)কে আটক করে চন্দ্রঘোনা থানা পুলিশ। আটক যুবকের পিতা মোহাম্মদ বাদশা মিয়া খাগড়াছড়ি জেলার মাহলছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিম পাড়া, বর্তমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সাকের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ যুবক জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর সদস্য পরিচয় দিয়ে দীর্ঘ চার মাস যাবত চাঁদা আদায় করে আসছিল। পওে তাকে আটক করা হয়। আটককের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান।