শিরোনাম
মাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডারফায়ার সার্ভিস এর সেবা পেতে ১০২ নম্বারে জরুরী কল করুন

আর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খান

৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দূরবর্তী ও দুর্গম এলাকার দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (১১ নভেম্বর) মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন দরিদ্র পাহাড়ি ছাত্র-ছাত্রীর হাতে একাদশ শ্রেণির সম্পূর্ণ নতুন বইয়ের সেট ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ খান, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল।

​বই বিতরণ শেষে মাটিরাঙ্গা জোন কমান্ডার বলেন, পাহাড়ি অঞ্চলের শিক্ষার হার বৃদ্ধি এবং আর্থিক অনটনে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সে লক্ষ্যেই মাটিরাঙ্গা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তির পাশাপাশি পাহাড়ের সার্বিক শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা স্থানীয় জনগণের পাশে থাকবে।

​সেনাবাহিনীর এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। শিক্ষাসামগ্রী পেয়ে তারা মাটিরাঙ্গা জোনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।