শিরোনাম
দীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভালপার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, সরকারের যেন উল্টো যাত্রা: দাবি নাগরিক সমাজেরচাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদান

১

॥ মোঃ সোহেল, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার কার্বারীটিলা দাম্মাচারিয়াবৌদ্ধ বিহারে কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সহায়তার জন্য একটি পাওয়ার টিলার দিয়েছে দীঘিনালা জোন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে দীঘিনালা জোনের পক্ষ থেকে বৌদ্ধ বিহারের করুণাবংশ ভিক্ষুর কাছে পাওয়ার টিলারটি হস্তান্তর করা হয়।

এ সময় দীঘিনালা জোনের মেজর তৌকির আহমেদ এসইউপি, পিএসসি, মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, বৌদ্ধ বিহারের ভিক্ষু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার কৃষিকাজে সহায়তা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৌদ্ধ বিহারের করুণাবংশ ভিক্ষু বলেন, পাওয়ার টিলারটি বিহারের কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হবে। এ

সহযোগিতার জন্য তিনি দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় কৃষিকাজে যান্ত্িৰক সহায়তা পাওয়ায় বৌদ্ধ বিহারের কার্যক্রমে সুবিধা হবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও তৈরি করবে।