শিরোনাম
কাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধারজাতীয় পরিচয়পত্র সংশোধন করতে অর্ধ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দ

১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ হাজার ২১৮ টাকা। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সদর দপ্তরের আওতাধীন এলাকায় বিশেষ টহল পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, নায়েক সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে বি-টাইপ টহল দল পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সদর থেকে আনুমানিক তিন কিলোমিটার দক্ষিণে স্টিল ব্রিজ মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে আমল দুধ ১২ কেজি, গণেশ জিরা ২ কেজি, চা-পাতা ৭ দশমিক ৭৫ কেজি, কমফোর্ট ফেব্রিক ৩৪টি, বিভিন্ন ধরনের কসমেটিকস ১ হাজার ২৩১টি, ইঁদুর মারার ওষুধ ২৪টি, বিভিন্ন ধরনের ওষুধ ১০টি এবং সানরাইজ মশলা ১২টি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬৮ হাজার ২১৮ টাকা বলে জানিয়েছে বিজিবি।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ টহলের সময় এসব পণ্য জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

জব্দকৃত মালামাল চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।