শিরোনাম
কাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধারজাতীয় পরিচয়পত্র সংশোধন করতে অর্ধ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ

তথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়

১

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেছেন, জনগণের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আইন অনুযায়ী যে তথ্য দেওয়া সম্ভব নয়, সে বিষয়ে কারণও স্পষ্টভাবে জানাতে হবে। তথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। তথ্য অধিকার আইন নাগরিকের একটি আইনি অধিকার।

এবারের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ; অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা বিষয়ে
সোমবার (২৮সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ এর সঞ্চালনায় তথ্য অধিকার দিবস উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন। সভায় বক্তব্য দেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, সচেতন নাগরিক কমিটির সভাপতি বেলা রানী দাশ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস এবং ব্র্যাকের জেলা সমন্বয়ক আবদুস সালাম।

জেলা প্রশাসক বলেন, যে তথ্য দেওয়া দরকার, সেটা দিতে হবে। আর যে তথ্য দেওয়া যাবে না, তা হাজারবার চাইলেও দেওয়া যাবে না। তবে তথ্য দিতে না পারলে এর কারণ আবেদনকারীকে জানিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোকে সাধারণ মানুষের প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে সরবরাহের আহ্বান জানান।

তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সরকারি দপ্তরের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোকেও ধারণা দিতে হবে। আইনটি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে, যাতে নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে জানতে পারেন এবং সঠিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।