শিরোনাম
এমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা

লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
লামায় পুকুরের পানিতে ডুবে নাহিদ নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ স্থানীয় বাসিন্দা সুমন ও নুরু বানু দম্পতির ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু নাহিদ বাড়ির পাশের মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা পুকুর থেকে নাহিদকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য লামা উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।​ কোমলমতি এই শিশুর মৃত্যুতে পরিবার ও পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ কাইছার হামিদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।