লামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমান
॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
বান্দরবান জেলার লামা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্যদের গোপন ব্যালটের ভোটে দৈনিক প্রতিদিনের সংবাদ এর লামা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, সভাপতি পদে ও দৈনিক আমার দেশ পত্রিকার লামা প্রতিনিধি মোঃ নুরুল করিম আরমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক কালেরকন্ঠ, লামা প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর পত্রিকার লামা প্রতিনিধি মুহাম্মদ নবীর উদ্দিন, অর্থ-সম্পাদক পদে ডেইলি সান পত্রিকার প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হন।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন, মংছিংপ্রং মার্মা। নব নির্বাচিত কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান নির্বাচন কমিশনার সাহাব উদ্দিন রিটু। নির্বাচনে গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।