শিরোনাম
রোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রী

এমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়

১০

॥ নিজস্ব প্রতিবেদক ॥
জুম্ম জাতীয়তাবাদ ভিত্তিতে নীতি আর্দেশ উদ্বুদ্ধ হয়ে মানবেন্দ্র নারায়ণ লারমা দেখানো পথে আদিবাসী জুম্ম জাতির মুক্তি সম্ভব। তাঁর দেখানো পথে অনুসরন করে আমাদের তরুণ প্রজন্মের ছাত্র সমাজ ও যুব সমাজের আরো অধিকতর সংগঠিত হওয়া প্রয়োজন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ আদিবাসী ফোরাম কাপ্তাই উপজেলা কমিটির উদ্যোগে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে হলরুমে এমএন লারমা ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কমিটি বাংলাদেশ আদিবাসী ফোরাম সভাপতি ও রাইখালী মৌজা হেডম্যান শ্রী উসুয়ে সুয়ে চৌধুরী মিশুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য শ্রী মনুচিং মারমা। প্রধান আলোক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম পাবর্ত্য চটগ্রাম অঞ্চল শাখার সাধারণ সম্পাদক শ্রী ইন্টু মনি তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম রাঙ্গামাটির পাবর্ত্য জেলা শাখা সাধারণ সম্পাদক শ্রী সাগর ত্রিপুরা, নাগরিক সমাজের প্রতিনিধি সাবেক ছাত্র নেতা শ্রী অনিল মারমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম রাঙ্গামাটি জেলা শাখা সদস্য শ্রী অনুপম খিয়াং, পাহাড়ী ছাত্র পরিষদের কাপ্তাই উপজেলা শাখা সভাপতি শ্রী কেতন তঞ্চঙ্গ্যা। সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা শাখা বাংলাদেশ আদিবাসী ফোরাম দপ্তর সম্পাদক মেম্বার শ্রী অংসাচিং মারমা।

আলোচনা সভায় আলোকবৃন্দ বলেন, এমএন লারমার চিন্তা চেতনা দর্শন নীতি আর্দেশের মাধ্যমে সকল জাতিকে এগিয়ে আসতে হবে। তাঁর দেখানো পথে অনুসরন করে আমাদের তরুণ প্রজন্মের ছাত্র সমাজ ও যুব সমাজের আরো অধিকতর সংগঠিত হওয়া প্রয়োজন। এমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়। আগামী দিনের কঠিন বাস্তবতা জুম্ম জাতীয়তাবাদের মাধ্যমে ঐক্যবদ্ধহয়ে এমএন লারমা স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কাপ্তাই উপজেলা প্রায় ছয় সাতটি আদিবাসী জাতির বসবাস। তাই এই ভিন্ন ভাষা, সংস্কৃতি ঐতিহ্য সমৃদ্ধ জাতির গৌরব উজ্জ্বল ইতিহাস পুনরুদ্ধারের জন্য সবাই সচেতন হয়ে অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসতে হবে। এমএন লারমা আজকে ৮৭ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপলদ্ধির বিষয়। তিনি মাত্র ৪৪ বছর বয়সে যে কাজ করেছেন তা ইতিহাসে অনন্য অবদান রেখে গেছেন। পাবর্ত্য চট্টগ্রাম চুক্তির বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে অবগত হয়ে চুক্তির বাস্তবায়নের ও আদিবাসীর অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

সভা শুরুতে এমএন লারমা সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন শ্রীমতি প্রিয়াঙ্কা তঞ্চঙ্গ্যা। আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম কাপ্তাই উপজেলা কমিটি সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা।