শিরোনাম
লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়

রোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় যাচ্ছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। তাঁর এ সফরকে ঘিরে দুই উপজেলার স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রোয়াংছড়ি হয়ে রুমা সফর করবেন জেলা পরিষদ চেয়ারম্যান।

পরিষদ সুত্র জানায়, সফরের শুরুতে রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াগয় পাড়ায় পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবন ও খামতাং কমিউনিটি সেন্টার ভবন উদ্বোধন করার কথা রয়েছে।

পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা জানান, চেয়ারম্যান মাম্যাচিং দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রোয়াংছড়ি ও রুমায় সরকারি সফরে যাচ্ছেন। সফরকালে স্থানীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

রোয়াংছড়ির কর্মসূচি শেষে চেয়ারম্যান মাম্যাচিং রুমা উপজেলার উদ্দেশে রওনা করবেন। সেখানে রুমা সদর হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি সরকারি বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফরে জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বর্তমান সরকারের মনোনীতদের দিয়ে পরিষদ পুনর্গঠন করে মাম্যাচিংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২৪ আগস্ট তিনি ১৪ সদস্যসহ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।