শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রী

॥ নিজস্ব প্রতিবেদক ॥
শিক্ষক স্বল্পতা একটি জাতীয় সমস্যা। তবে বান্দরবানের শিক্ষা খাতের এই সংকট দূর করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৬সেপ্টেম্বর) ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এসএসসি ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সাচিং প্রু জেরী এসব কথা বলেন।

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সহসভাপতি উইন মং জলি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা পরিষদের সদস্য লুসাই মং এবং এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও প্রাত্তন ছাত্র মোজাম্মেল হক লিটন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য তত্ত্বাবধানে শিক্ষাবান্ধব বর্তমান সরকার মেধাবীদের যথাযথ মূল্যায়ন করে আসছে। আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী ছাত্র-ছাত্রীদেরই পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষক স্বল্পতা একটি জাতীয় সমস্যা। তবে বান্দরবানের শিক্ষা খাতের এই সংকট দূর করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অতীতের স্মৃতিচারণ করে তিনি জানান, অতীতে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জুনিয়র হাইস্কুল স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, যা বর্তমান সময়ে এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, কেবল পাঠ্যপুক্ষকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। এছাড়া এলাকার পানীয় জলের সংকট সমাধান এবং পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।