শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন ২৬৮ পরিবার

৫৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে প্রথম ধাপে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন ২৬৮টি পরিবার। শনিবার (২৩জানুয়ারি)  সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করার পর রাঙ্গামাটি জিমনেশিয়ামের সম্মেলন কক্ষে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবারের মাঝে ঘরের চাবি তুলে দেন, প্রধান অতিথি রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান প্রমুখ।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, প্রথম পর্যায়ে সারাদেশে ৬৯হাজার ৯০৪জন ভূমিহীন-গৃহহীন পরিবার উপকারভোগীর তালিকায় ঠাঁই পেয়েছেন রাঙ্গামাটির ২৬৮টি পরিবার। প্রতিটি ঘর তৈরি করতে ১লাখ ৭১হাজার টাকা খরচ পড়েছে। ঘরগুলোর বেশিরভাগ কাজ চলমান রয়েছে।তিনি আরো বলেন, রাঙ্গামাটি সদর উপজেলায় ৬০টি, কাপ্তাই উপজেলায় ৩৪টি, রাজস্থলী উপজেলায় ৬২টি, বরকল উপজেলায় ১৯টি, বাঘাইছড়ি উপজেলায় ৩৫টি , লংগদু উপজেলায় ৩৪টি এবং নানিয়ারচর উপজেলায় ২৮টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।#