শিরোনাম
মা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা

মুজিব শতবর্ষ উপলক্ষে মানিকছড়ির ৫৫ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

৮৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তাবায়ন করতে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় (ঘর) তৈরি করা হয়েছে। সকল জেলা ও উপজেলায় নির্মিত এসব ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় সারাদেশে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্স’র মাধ্যমে এক যোগে চাবী ও সনদ হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই অংশ হিসেবে আজ শনিবার (২৩ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে প্রথম ধাপে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৫৫ পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও মালিকানা সনদ হস্তান্তর করেন মানিকছড়ি উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, অফিসার ইনচার্জ আমির হোসেন, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. শাকিল আহম্মদ, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন প্রমূখ।
এছাড়াও উপকারভোগী পরিবার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।