শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

লক্ষ্মীছড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী আটক

৩৯

॥মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

লক্ষ্মীছড়ি উপজেলার গহীণ অরণ্যে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এক গাঁজা ব্যবসায়ীকে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সেনাবাহিনী ও র‌্যাব’র একটি বিশেষ টীম এ অভিযান পরিচালনা করেন। এসময় শান্তু চাকমা(৪৫) নামে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে যৌথবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীছড়ি সেনা জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী ডানের বানরকাটা এলাকায় র‌্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রক্রিয়াজাতকৃত ৮০ বস্তা গাজা এবং ৫০০ কেজি ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঁজাসহ প্রায় ১৭শ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এদিকে অভিযান শেষে ফেরার পথে আরো প্রায় ৩০ শতক জমির চাষকৃত গাঁজার ক্ষেত ধ্বংস করে যৌথবাহিনীর সদস্যারা। আটক আসামীকে বিকেলে থানায় হস্তান্তর করলে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় ।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে আগামীকাল বুধবার (২০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হবে। এই মামলায় আরো ২জনকে আসামী করা হয়েছে যারা পলাতক রয়েছে বলে জানায় তিনি।