শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

মানিকছড়ির তিনটহরীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

৪০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

শীত মৌসুমের শেষ সময়ে পাহাড়ে ঝেকে বসেছে হাড় কাপানো শীত। কনকনে শীতে নির্ঘুম রাত্রিযাপন করছে অসংখ্য মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের কথা চিন্তা করে ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদ’র বাস্তাবায়নে গরীব ও দুঃস্থদের মাঝে বিনা মূল্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোঃ বাহার মিয়াসহ সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।