শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

মনোনয়ন পত্র বৈধ ৪ মেয়র এবং ৬২ কাউন্সিলর প্রার্থীর

রাঙ্গামাটি পৌর নির্বাচনে মেয়র প্রার্থীসহ দুইজনের মনোনয়ন পত্র বাতিল

৭৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি সদর পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ৫ জন মেয়র প্রার্থী মধ্যে ৪ জনের মনোনয়ন পত্র বৈধ এবং ৬৩ জন কাউন্সিলর পদের প্রার্থীর মধ্যে ৬২ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন,রাঙ্গামাটি জেলা নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোঃ শফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।

মেয়র পদে যাদের মনোনয়ন পত্র বৈধ তারা হলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপি’র, এডভোকেট মামুনুর রশিদ মামুন, জাতীয় পার্টির প্রজেশ চাকমা এবং বিপ্লবী ওযার্কাস পার্টির মোঃ আব্দুল মান্নান রানা।

যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তারা হলেন, হলফনামায় অসংগতি থাকায় মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে’র মনোনয়ন পত্র এবং ২নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী সোমা বেগম পূর্ণিমার মনোনয়ন পত্রের কাগজে ভুল তথ্য থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

রাঙ্গামাটি জেলা নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোঃ শফিকুর রহমান জানান, যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে,তারা চাইলে আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন অথবা কোর্টেও আবেদন করতে পারেন।

আগামী ২৬ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন,২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটি ৯টি ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে রাঙ্গমাটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৬২ হাজার ৮শত ৮৪ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট প্রয়োগ করবেন।