শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

মানিকছড়ি ইফা’র সাধারণ কেয়ারটেকার মোঃ মঈনুল’র বিরুদ্ধে

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫৭

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাধারণ কেয়ারটেকার মোঃ মঈনুল হক’র বিরুদ্ধে মিথা ও ভিত্তিহীন অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইফা’র সাধারণ কেয়ারটেকার মোঃ মঈনুল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ বছর যাবৎ সুনামের সাথে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাথে যথাযথ দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে একটি চক্র তার পারিবারিক ও দায়িত্বকালীন দক্ষতা ও সুনাম ক্ষুন্ন করার পরিকল্পনার অংশ হিসেবে গত ৫ জানুয়ারি-২১ একাধিক ফৌজদারী মামলা, ভূমি দখল, ভূয়া কেন্দ্র স্থাপন ও ইফা মানিকছড়ি কার্যালয়ে অনৈতিক কর্মকান্ড উল্লেখ করে অজ্ঞাত অভিযোগরে প্রেক্ষিতে অনলাইন ও পত্রিকাতে সংবাদ পরিবেশন করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

অবৈধ ভূমি দখল ও একাধিক মামলার আসামীর প্রতিবাদে তিনি আরো বলেন, সিআর নং-২০৫/২০ এবং জিআর নং-৭৮/১৪ আদালত আমাকে সকল অভিযোগ থেকে নিরস্কুশ অব্যহতি প্রদান করেন। যার ডকুমেন্ট আমার কাছে রয়েছে। এছাড়াও গোদাতলী জামে মসজিদের কেন্দ্রটি ভূয়া নয় উল্লেখ করে তিনি বলেন, গত ৭ ডিসেম্বর-২০ ইফা উপ-পরিচালক মনজুরুল আলম মাসিক সমন্বয় সভায় কেন্দ্রের শিক্ষক ইকবাল হোসেন উপস্থিত হাজিরা প্রদান করেন ও বেতন রেজিষ্টারে তার নিজ স্বাক্ষর করেন।
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত যাতে কল্পকাহিনী এবং পারিবারিক বিষয় উল্লেখ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় গোদাতলী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান, অভিভাবক সদস্য ও মসজিদ কমিটির কোষাদক্ষ মোঃ ইব্রাহিম, দারুল আরকাম এবতেদায়ী মাদ্রসার প্রধান শিক্ষক কেএম বিন ইয়ামিন, চেংগুছড়া এবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।